শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সদ্য সমাপ্ত সংসদীয় নির্বাচনে বিজয়ী হওয়ায় এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

বার্তায় তারেক রহমানের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা এবং দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন নরেন্দ্র মোদি।
 
তারেক রহমানকে পাঠানো চিঠিতে নরেন্দ্র মোদি উল্লেখ করেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের ওপর গভীর আস্থা এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে দেশ এগিয়ে নেয়ার স্বপ্নের প্রতিফলন।’ 

তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব অত্যন্ত গভীর। দুই দেশের উন্নয়নের অগ্রাধিকারগুলোর মধ্যে দারুণ মিল রয়েছে, যা আগামী দিনে আমাদের সহযোগিতার মূল ভিত্তি হিসেবে কাজ করবে।’
 
নরেন্দ্র মোদি কানেকটিভিটি, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, জ্বালানি, স্বাস্থ্য ও সাংস্কৃতিক বিনিময়ের মতো বহুমুখী ক্ষেত্রে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। 

মোদি উল্লেখ করেন, দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই উন্নয়ন ও নিরাপত্তার জন্য সহায়ক শক্তি হতে পারে।

অভিনন্দন বার্তায় নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। 

তিনি চিঠিতে উল্লেখ করেন, ‘আমি আপনাকে, জুবাইদা রহমান ও আপনার মেয়ে জাইমা রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছি। ভারতে আপনাদের উষ্ণ অভ্যর্থনা জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

বার্তায় বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেছেন নরেন্দ্র মোদি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   ভারত সফর   আমন্ত্রণ   নরেন্দ্র মোদির  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close