শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
জাতীয়
আজই মিলতে পারে রমজানের চাঁদ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সকল অপেক্ষার পালা শেষ— পবিত্র ও মহিমান্বিত মাস রমজান এখন দোরগোড়ায়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রমজানের চাঁদ দেখা গেছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে হবে রমজানের অর্ধচন্দ্রের সন্ধান।

চাঁদ দেখা বিষয়ক ওয়েবসাইট ‘মুন সাইটিং’ একটি ম্যাপ প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে আজ বুধবার বাংলাদেশে খুব সহজে খালি চোখে চাঁদ দেখা যাবে। ফলে, বলা যায় আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) হবে প্রথম রোজা।

ম্যাপ অনুযায়ী, বাংলাদেশের পাশাপাশি, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশে চাঁদ দেখা যাবে।

এ ম্যাপে সবুজ রঙ চিহ্নিত অঞ্চলে আছে বাংলাদেশ। ম্যাপের তথ্যানুযায়ী, 

এ সবুজ অঞ্চলের সবদেশে খুব সহজে চাঁদ দেখা যাবে। যেসব দেশ নীল রঙের ভেতর রয়েছে সেখানে আকাশ পরিষ্কার থাকা সাপেক্ষে খালি চোখে চাঁদ দেখা যাবে। আর ধূসর রঙের অঞ্চলে আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন রয়েছে। আর যেসব অঞ্চল লাল রঙের ভেতর রয়েছে সেখানে চাঁদ দেখতে অবশ্যই আধুনিক যন্ত্রপাতি লাগবে।

এদিকে গতকাল মঙ্গলবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ চাঁদ ওঠার ঘোষণা দিয়েছে। যদিও সৌদি আরবের প্রতিবেশী ওমানে চাঁদ দেখা যায়নি। ফলে, দেশটিতে প্রথম রোজা হবে বৃহস্পতিবার।

এছাড়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরের মতো দেশগুলোতেও চাঁদ দেখা যায়নি। ফলে, এসব দেশে শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে। অপরদিকে বাংলাদেশে শাবানের ২৯তম দিনেই চাঁদ দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রমজানের চাঁদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close