শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
রাজনীতি
জামায়াত আমিরের সাথে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

ঢাকার ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

পোস্টে ভারতীয় হাইকমিশন জানায়, বিক্রম মিশ্রি বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
 
এ সময় পররাষ্ট্র সচিব শফিকুর রহমানকে তার নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে শুভেচ্ছা জানান এবং ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থনের কথা জানান। 

তিনি দুই দেশের সম্পর্কের জনগণকেন্দ্রিক চরিত্রের ওপর গুরুত্বারোপ করেন।
 
জামায়াত আমির দুই দেশের গভীর সভ্যতাগত বন্ধনের কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের আশা প্রকাশ করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জামায়াত আমির   ভারতের পররাষ্ট্র সচিব  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close