শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কিশোরগঞ্জে শ্বশুরের মৃত্যুর খবর শুনে জামাইয়ের মৃত্যু
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪২ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

কিশোরগঞ্জের হোসেনপুরে শ্বশুরের মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জামাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভরুয়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে হোসেনপুর উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্বশুর আবদুল করিমের মৃত্যু হয়।

নিহত শ্বশুর উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের ভরুয়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মো. আবদুল করিম (৭২) ও মেয়ের জামাই একই গ্রামের মৃত মহর উদ্দিনের ছেলে মো. হিরা মিয়া (৪৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ভরুয়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মো. আবদুল করিম শ্বাসকষ্টজনিত সমস্যায় কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে শ্বশুরের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে শোকাহত হন তার জামাই মো. হিরা মিয়া।

পরিবারের সদস্যরা জানান, খবর শোনার পর মো. হিরা মিয়া হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নেওয়া হলেও দুই ঘণ্টার ব্যবধানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তারও মৃত্যু হয়।

আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন বলেন, একই পরিবারের দুজনের এমন আকস্মিক মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। স্বজনদের মাঝে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  হোসেনপুর   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close