সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রামপালে ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তাদের প্রতিবাদ ও মানববন্ধন
রামপাল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাট জেলার রামপাল উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রচারিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রামপাল মডেল মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ইসলামিক ফাউন্ডেশনের রামপাল উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিল্ড সুপারভাইজার জনাব আব্দুল হাদি আকুঞ্জি এবং মডেল কেয়ারটেকার জনাব মো. আল মামুনের পক্ষে বক্তব্য দেন শিক্ষক ও কর্মচারীরা। 

বক্তারা দাবি করেন, ‘সাধারণ কেয়ারটেকার শেখ বেলাল হোসেন, মো. জিয়াউর রহমান ও কেন্দ্রীয় শিক্ষিকা হাওয়া ইয়াসমিন ইসলামিক ফাউন্ডেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচার করেছেন।’

সভায় উপস্থিত বক্তারা অভিযোগ করেন, ‘সংশ্লিষ্ট ব্যক্তিরা কেবল অসত্য তথ্য প্রচারই করেননি, বরং স্বাক্ষর জালিয়াতির মতো গুরুতর অনিয়মেরও আশ্রয় নিয়েছেন।’ 

তারা এসব কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবি জানান।

অনুষ্ঠানে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের রামপাল উপজেলার দায়িত্বপ্রাপ্ত মোট ৮১ জন শিক্ষকের মধ্যে ৭৫ জন মানববন্ধনে উপস্থিত ছিলেন- যা কর্মসূচির প্রতি ব্যাপক সমর্থনের ইঙ্গিত দেয় বলে আয়োজকরা উল্লেখ করেন।

বক্তারা বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর সুনাম ও কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালানো হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।’ 

তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানটির ভাবমূর্তি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  রামপাল   ইসলামিক ফাউন্ডেশন   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close