রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
এলডিপি থেকে সালাহ উদ্দীন রাজ্জাকের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৫ পিএম
সালাহ উদ্দীন রাজ্জাক। ছবি: প্রতিবেদক

সালাহ উদ্দীন রাজ্জাক। ছবি: প্রতিবেদক

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সালাহ উদ্দীন রাজ্জাক এ কথা জানান। 

ফেসবুক পেজে তিনি লিখেন, ১ মার্চ ২০০৯ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৬। ১৭ বছরে যে সম্পর্ক গড়ে উঠেছে সেটা বজায় থাকবে। তবে রাজনৈতিকভাবে শেষ হলো এলডিপির সঙ্গে পথ চলা। আগামী কিছুদিন চলবে শুধু কিবোর্ডের সঙ্গে সম্পর্ক। পরবর্তীতে ভালো কিছুর জন্য আরও অনেক বেশি শ্রম দেবো। রাজপথ কখনও বেইমানি করে না, শ্রম বৃথা যায় না। লেগে থাকলে সফলতা আসবে ইনশাআল্লাহ। মোনাজাতে রাখবেন সবাই।

এর আগে, ১৫ ফেব্রুয়ারি তিনি এলডিপির দফতর সম্পাদকের মাধ্যমে পার্টির প্রেসিডেন্ট বরাবর পদত্যাগ প্রেরণ করেন। 

পদত্যাগপত্রে তিনি লিখেন, আমি সালাহ উদ্দীন রাজ্জাক, যুগ্ম মহাসচিব এলডিপি। আমি ব্যক্তিগত কারণে আজ এলডিপির সকল প্রকার দলীয় পদ থেকে পদত্যাগ করলাম। আমার পদত্যাগপত্র গ্রহণে আপনার মর্জি কামনা করছি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  এলডিপি   সালাহ উদ্দীন রাজ্জাক   পদত্যাগ   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close