সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
টেকনাফ সমুদ্র সৈকতে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০০ পিএম

কক্সবাজারের টেকনাফ সদর মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট এলাকায় তরুণ-তরুণীর মরদেহ সমুদ্র সৈকতে পৃথক পয়েন্টে ভেসে এসেছে। ঘটনা স্থল থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী সৈকত এলাকা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো কাপড় ছিল না। অন্যদিকে, তরুণের পরনে লম্বা প্যান্ট ও জ্যাকেট ছিল। উদ্ধারকৃত তরুণ তরুণীর পরিচয় এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা উভয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী। 

স্থানীয়রা জেলেরা বলছেন,তারা অবৈধ সাগর পথে মালেশিয়া পাড়ি জামাচ্ছিলেন, পথিমধ্যে সাগর উত্তাল থাকায় নৌ দূর্ঘটনার কবলে পড়ে এতে তাদের মৃত্যু হয়। এমনটা ধারণা করছেন তারা।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সমুদ্র সৈকতে তরুণ-তরুণীর মরদেহ ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামকে পাঠানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ দুটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব যায়নি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  টেকনাফ   সমুদ্র সৈকত   মরদেহ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close