রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক হলেন মাওলানা ফরিদুল
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

চট্টগ্রাম জেলার আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের দায়িত্ব কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে ইসলামী শিক্ষা কেন্দ্র বান্দরবানের নবনিযুক্ত সহকারী পরিচালক মাওলানা ফরিদুল আলম বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। 

এ সময় তিনি বলেন, গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পরিষদের সভায় কেন্দ্রটির সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা ফরিদুল আলমকে বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়। 

মাওলানা ফরিদুল আলম সাংবাদিক সমাজের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন এবং বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের সার্বিক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়ায় আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সংবাদ সম্মেলনে মাওলানা মিজানুর রহমান, হাফেজ মোহাম্মদ জাকারিয়া, আবুল কাশেম সওদাগর, মো. হুমায়ন কবির, মো.আবিদুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close