শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
মিঠামইনে ইয়াবাসহ আ.লীগ নেতার ছেলে আটক
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৩ পিএম
ইয়াবাসহ আটক আ.লীগ নেতার ছেলে মুসাব্বির। ছবি: প্রতিনিধি

ইয়াবাসহ আটক আ.লীগ নেতার ছেলে মুসাব্বির। ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইনে ইয়াবাসহ স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলে মুসাব্বিরকে (২৩) আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ ফ্রেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার গোপদিঘী ইউনিয়নের শাইলদিঘা গ্রামের পূর্বের বাড়ির নিজ ঘরে অভিযান চালিয়ে ইয়াবাসহ মুসাব্বিরকে আটক করে পুলিশ। 

আটককৃত মুসাব্বির উপজেলার গোপদিঘী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামানের ছেলে ও ছাত্রলীগ কর্মী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার গোপদিঘী ইউনিয়নের শাইলদিঘা গ্রামের পূর্বের বাড়ির তার নিজ ঘরে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। 

স্থানীয়ভাবে মাদকের গডফাদার ও সক্রিয় কারবারি হিসেবে মুসাব্বির পরিচিত বলে জানা গেছে। এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকাবাসী মাদক কারবারি মুসাব্বিরের দৌরাত্ম্যে অতিষ্ঠ ছিলেন। পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা আরও বেড়েছে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবাসহ মুসাব্বিরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে মাদক মাদক কারবারিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে জানান তারা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close