সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
এক হাজার পরিবার পেল উপহার
রাউজানে সিআইপি শেখ নবী ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও চট্টগ্রামের রাউজান উপজেলায় এক হাজার অসচ্ছল পরিবারের মাঝে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে সিআইপি শেখ নবী ফাউন্ডেশন। 
 
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের শেখ টাওয়ার চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চালের বস্তা, সয়াবিন তেল, আলু, পেঁয়াজ ও নগদ অর্থসহ বিভিন্ন ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 
 
পবিত্র মাহে রমজানুল মোবারকের তাৎপর্যকে সামনে রেখে রোজাদারদের সঙ্গে ইফতার ও সেহরির আনন্দ ভাগাভাগি করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি পদক ও শ্রেষ্ঠ তরুণ করদাতা পদকে ভূষিত প্রবাসী ব্যবসায়ী সিআইপি শেখ নবীর অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়। মুসলিম পরিবারের পাশাপাশি বৌদ্ধ ও সনাতনী ধর্মাবলম্বী পরিবারগুলোকেও সহায়তার আওতায় আনা হয়েছে। 

এ উপলক্ষে আয়োজিত দোয়া-মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সিআইপি শেখ নবী। এই সময় উপস্থিত ছিলেন ইলিয়াস তালুকদার, শেখ নওশেদ, শেখ নিহাদ, আবু সেলিম মানিক, চৌধুরী মোহাম্মদ সাহেদ, মেহেরুজ্জামান চৌধুরী, আমিন তালুকদার, মো. সাইফুদ্দিন চৌধুরী সাবু, কামরুল হাছান তালুকদার জনি, মো. আবিত, মো. আব্দুল, মো. শৈকত, মো. সোহেল ও মো. মহিউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত দেড় দশক ধরে সিআইপি শেখ নবীর অর্থায়নে রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এছাড়া গত আট বছর ধরে প্রতি পরিবারকে ইফতার সামগ্রীর সঙ্গে চালের বস্তা প্রদান করা হচ্ছে। ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা ও চিকিৎসা অনুদান, কন্যাদায়গ্রস্ত পরিবারের বিবাহ সহায়তা, বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় অনুদানসহ আর্থসামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সিআইপি শেখ নবী বলেন, ‘শেখপাড়াসহ আশপাশের খানপাড়া, ঊনসত্তর পাড়া, মহামুনি বড়ুয়া পাড়া ও বহলপুর হিন্দুপাড়ায় নিয়মিতভাবে চালের বস্তা বিতরণ করা হচ্ছে। অতীতে এ ধরনের সহায়তা প্রদানে রাজনৈতিক প্রতিবন্ধকতা থাকলেও গত দুই বছর ধরে নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে।’

এই জন্য তিনি রাউজান চৌধুরী পরিবার এবং নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ধন্যবাদ জানান।
  
তিনি আরও বলেন, ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত হলে তারা দেশের আর্থসামাজিক উন্নয়নে আরও ব্যাপকভাবে এগিয়ে আসবে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
 
কেকে/এসএএস 


আরও সংবাদ   বিষয়:  রাউজান    সিআইপি    শেখ নবী ফাউন্ডেশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close