রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
রোযার আগে হঠাৎ লে-অফ ঘোষণায় শ্রমিকদের অসন্তোষ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র রমজান শুরুর প্রাক্কালে গাজীপুরের রাবাব ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড কারখানা হঠাৎ লে-অফ ঘোষণা করায় শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কারখানার সামনে লে-অফ সংক্রান্ত নোটিশ টানানো হলে শ্রমিকরা কারখানা খোলার দাবিতে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।

কারখানার শ্রমিক মশিউর রহমান খোলা কাগজকে জানায়, ‘কারখানাটিতে সাত শতাধিক শ্রমিক কাজ করেন। মালিকপক্ষের সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে। তবে চলতি মাসের বেতন বকেয়া রয়েছে।’

তিনি বলেন, ‘আজ কারখানায় এসে দেখি লে-অফ ঘোষণা করা হয়েছে। সামনে রোযা ও ঈদ। এই অবস্থায় পরিবার নিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করবো। ফলপ্রসূ না হলে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে।’

গাজীপুর শিল্প পুলিশের ইনস্পেক্টর বিকাশ চৌধুরী খোলা কাগজকে জানায়, ‘কারখানার সামনে লে-অফ নোটিশ টানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন।’

কারখানা কর্তৃপক্ষের ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন বিভাগ) স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, গত কয়েক মাস ধরে ক্রেতাদের অর্ডারের বিপরীতে কাঁচামাল সংগ্রহে বিলম্ব ও নানা প্রতিবন্ধকতার কারণে অর্ডার কমে গেছে এবং অনেক অর্ডার বাতিল হয়েছে। একই কারণে নতুন অর্ডার না পাওয়ায় উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এবং প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। 

এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে। লে-অফ চলাকালীন শ্রমিকদের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে এবং এসময় তাদের কর্মস্থলে উপস্থিত থাকার প্রয়োজন নেই বলেও নোটিশে উল্লেখ করা হয়। তবে প্রতিষ্ঠানের নিরাপত্তা বিভাগের কর্মীরা এ নোটিশের আওতার বাইরে থাকবেন।

এদিকে কারখানার ডিজিএম মোহাম্মদ শাহীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  রোযা   লে-অফ   শ্রমিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close