শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
জাতীয়
বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১০ পিএম
শেখ বশিরউদ্দীন

শেখ বশিরউদ্দীন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনে সই করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।

প্রজ্ঞাপনে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে তার নিজ অভিপ্রায় অনুযায়ী অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ বিমান অর্ডার, ১৯৭২ (রহিত) পুনর্বহাল ও সংশোধন আইন, ২০২৩-এর ধারা ৩০(গ) অনুযায়ী সরকার এ ক্ষমতা প্রয়োগ করেছে।  জনস্বার্থে জারীকৃত এ আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বিমানের চেয়ারম্যান পদ   শেখ বশিরউদ্দীন   অব্যাহতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close