শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ৩ রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির একটি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা হলেন—মো. সাইফুর আলম (১৯), পিতা- আব্দুল মালেক, এফডিএমএন ক্যাম্প- ০৮, ব্লক- ৭৪; মো. আব্দুল হায়াত (১৮), পিতা- সালামত উল্লাহ, এফডিএমএন ক্যাম্প- ০৮, ব্লক- ৮১ এবং মো. আল কামাল (২১), পিতা- সৈয়দ করিম, এফডিএমএন ক্যাম্প- ০৮, ব্লক- ৪।

বিজিবি সূত্রে জানা যায়, ঘুমধুম বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৩১/২-আর থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডলপাড়া এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অভিযান চালায়। এসময় ৩ জনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।’

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, ‘বিজিবি কর্তৃক আটককৃত আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

বিজিবি আরও জানায়, ‘কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমেছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে আস্থা বৃদ্ধি পেয়েছে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  নাইক্ষ্যংছড়ি   ইয়াবা   রোহিঙ্গা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close