শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
সৈয়দপুরে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বলঞ্চা (পার্ট) গ্রামের বাসিন্দা। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গরবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সৈয়দপুর মহাসড়কের ওয়াপদা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। 

এসময় ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসের সিটে বসে থাকা যাত্রী মোশারফ হোসেন ওরফে মফিজুল (২৯)-এর কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক সাকিব সরকার জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। 

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  সৈয়দপুর   ইয়াবা   যুবক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close