শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
জাতীয়
আবুল বাশারের ইন্তেকালে বায়রার কর্মকর্তা-কর্মচারীর শোক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৭ পিএম
ছবি: বায়রার সাবেক প্রেসিডেন্ট মো. আবুল বাশার

ছবি: বায়রার সাবেক প্রেসিডেন্ট মো. আবুল বাশার

বায়রার সাবেক প্রেসিডেন্ট মো. আবুল বাশার (৬৯) ইন্তেকাল করেছেন। 
  
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
  
মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ৩ মেয়াদে মোট ৬ বছর বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন এবং স্বনামধন্য নিজ ব্যবসা প্রতিষ্ঠান সরকার রিক্রুটিং এজেন্সি লিমিটেডের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন। 
     
আজ বুধবার বাদ আসর গুলশান সেন্ট্রাল মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং বাদ এশা ফেনীর নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
 
তার মৃত্যুতে বায়রার সকল সদস্য ও কর্মকর্তা-কর্মচারী গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। 
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:   শোক    ইন্তেকাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close