শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কের  পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ভাঙ্গা থানা পুলিশ ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 
 
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত গভীর ওই এলাকায় দুর্বৃত্তরা ওই নারীকে হত্যার পরে মহাসড়কের পাশে ফেলে রেখে যায় বলে স্থানীয়দের ধারণা। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।
 
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবদুল আলীম জানান, সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে। 
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  মরদেহ উদ্ধার    ভাঙ্গা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close