রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধ : কুপিয়ে জখম, বাড়িতে আগুন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারের ওপর হামলা, মারধর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার উত্তর পানাপুকুর গিড়িয়ারপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. আজিজার রহমান, তার স্ত্রী মোছা. শেফালী বেগম এবং তাদের ছেলে একরামুল হক। শেফালী বেগম এখনও অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী নাজমুল হোসেন (২৭), লিয়াকত আলী (৩৮), নাকো মিয়া (৪০), লাভলু মিয়া (৪৩), রমান আলী (২৫), রহেদুল ইসলাম (৩৬), আবু কালাম (৫৫), এবং আবদুস ছামাদ (৬০) সহ আরও ৯–১০ জনের নেতৃত্বে হামলাকারীরা ভাড়াটে লোকজন নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। তারা লাঠি, লোহার রড, ধারালো অস্ত্র ও চাইনিজ কুড়াল ব্যবহার করে এলোপাতাড়ি মারধর করে।
 
হামলার সময় শেফালী বেগমের শ্লীলতাহানি করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে তার কপাল, বুক ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করা হয়। একইভাবে আজিজার রহমান ও তাদের ছেলে একরামুল হকও মারধরের শিকার হোন।

হামলাকারীরা বাড়ির একটি খড়ের ঘরে আগুন দিয়ে দেয় এবং একটি টিনের ঘরসহ আসবাবপত্র ভাঙচুর করে লুট করে।

আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
গঙ্গাচড়া মডেল থানায় আহত পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করা হয়েছে। 

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
কেকে/এসএএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close