রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
দেশজুড়ে
অষ্টগ্রামে স্কুলছাত্রীর ওপর বখাটে যুবকের হামলা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মৌ আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর ওপর হামলা চালিয়েছে মেরাজ মিয়া (২৩) নামে এক মাদকাসক্ত বখাটে যুবক। এ হামলায় রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে অষ্টগ্রাম উপজেলা পরিষদের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। ঘটনা পর এলাকাবাসী ওই যুবককে আটক করে পুলিশে দিয়েছে। 

হামলার শিকার মৌ আক্তার অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। সে অষ্টগ্রাম উপজেলা সদরের উত্তর হাঁটি গ্রামের মোহন মিয়ার মেয়ে। অপরদিকে অভিযুক্ত বিল্লাল হোসেন অষ্টগ্রাম উপজেলা সদরের আলম দিঘীর পাড় এলাকার মেরাজ মিয়ার ছেলে।
 
পুলিশ ও স্থানীয়রা সূত্রে যায়, স্কুল ছাত্রী মৌ বিদ্যালয় থেকে টিফিনের সময় বাসায় ফিরছিল। দুপুরে ১টার দিকে উপজেলা পরিষদের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মেরাজ মিয়া তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হাতে থাকা কাঁচি দিয়ে মৌয়ের গলায় আঘাত করে মেরাজ মিয়া। তার গলার অনেকটা অংশ কেটে যায়। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনার পর এলাকাবাসী মেরাজ মিয়াকে আটক করে অষ্টগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর বখাটে যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  অষ্টগ্রাম    স্কুলছাত্রী    বখাটে    হামলা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close