মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ      হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      
রাজনীতি
নেতাকর্মীদের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
স্বাধীনতার ৫৫ বছর পরে প্রথম পূর্ণমন্ত্রী পেয়েছে কক্সবাজারবাসী
এম. মনছুর আলম, চকরিয়া (কক্সবাজার)
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম
ছবি: সালাহউদ্দিন আহমদ

ছবি: সালাহউদ্দিন আহমদ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কক্সবাজারের সূর্য সন্তান ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। 
   
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে সালাহউদ্দিন আহমদ মন্ত্রী হবার খবরে তার নির্বাচনি এলাকা কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা সদরে আনন্দ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

এ সময় তারা একে অপরকে মিষ্টি খাইয়ে দিয়ে আনন্দ ভাগাভাগি করেছেন। 

তিনি সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে হাতেখড়ি, আন্দোলন সংগ্রামের দীর্ঘপথ এবং নিশ্চিত মৃত্যুর দুয়ার থেকে আসা নন্দিত জননেতা সালাহউদ্দিন আহমদ দেশের স্বাধীনতা পরবর্তী কক্সবাজার জেলার প্রথম পূর্ণ মন্ত্রী হলেন। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় কক্সবাজার জেলার ২২ মানুষ খুশিতে উদ্বেলিত হয়েছেন। 

মঙ্গলবার বিকেল ৪ টা ২০ মিনিটের দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি শপথবাক্য পাঠ করেন। এর আগে সকালে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব সালাহউদ্দিন আহমদ।
  
বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ আল ফারুখকে ৯৪ হাজার ৪৪৭ ভোটের বিপুল ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

সালাহউদ্দিন আহমদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ৭৫৮ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩১১ ভোট।
  
জানা গেছে, দেশের পর্যটন জেলা কক্সবাজারের দুই উপজেলা চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে সালাহউদ্দিন আহমের আগে ১৯৯৬ সালে দু'বার ও ২০০১ সালেও নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠন হলে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হোন এবং সেই সরকারের শেষ দিন পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনিই প্রথম কক্সবাজার জেলা থেকে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

জানা গেছে, ১৯৬২ সালের ৩০ জুন কক্সবাজারের তৎকালীন অবিভক্ত চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের (বর্তমানে পেকুয়া উপজেলা) ঐতিহ্যবাহী সিকদার পাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সালাহউদ্দিন আহমদ। তার পিতা মৌলভী ছাঈদুল হক ও মাতা বেগম আয়েশা হক। দু'জনে বেঁচে নেই। 
 
শিক্ষাজীবনে মেধাবী সালাহউদ্দিনের সাফল্যে বর্ণাঢ্য পথচলা ১৯৭৭ সালে পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে রেকর্ড সংখ্যক নম্বর পেয়ে এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ হওয়া সালাহউদ্দিন আহমদ চট্টগ্রাম কলেজ থেকে ১৯৭৯ সালের এইচএসসিতেও দারুণ ফলাফল করেন। ১৯৮০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং কৃতিত্বের সাথে ১৯৮৪ সালে এলএলবি (সম্মান) ও ১৯৮৬ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং কিছুদিন ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন।

১৯৮৫ সালের ৭ম বিসিএস পরীক্ষায় (প্রশাসন) উত্তীর্ণ হয়ে ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি সরকারি চাকরিতে যোগ দেন। বগুড়া জেলা প্রশাসনের তৎকালীন সিনিয়র সহকারী সচিব পদ থেকে বদলি হয়ে ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) হিসাবে তিনি নিযুক্ত হন। পরবর্তীতে প্রয়াত বেগম খালেদা জিয়ার সান্নিধ্য পাওয়া সালাহউদ্দিন আহমদ ১৯৯৬ সালে চাকরি ছেড়ে আহ্বায়ক হিসেবে কক্সবাজার জেলা বিএনপির হাল ধরেন, পরবর্তী জেলা বিএনপির সভাপতি এবং একই বছরে পরপর দুটি সংসদ নির্বাচনে জয়লাভ করেন।
 
কাউন্সিলে সরাসরি নির্বাচিত হয়ে পরপর দুইবার কক্সবাজার জেলা বিএনপির সভাপতি দায়িত্ব পালন করা সালাহউদ্দিন আহমদ ২০১০ সালে বিএনপির জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হিসেবে মনোনীত হয়েছিলেন।
২০১৫ সালে দেশের রাজনীতির উত্তাল সময়ে বিএনপির মুখপাত্র হিসাবে দায়িত্বপালনকালে ঐ বছরের ১০ মার্চ গুমের শিকার হন সালাহউদ্দিন আহমদ। দীর্ঘ ৬২ দিন পর ১১ মে মানসিক বিপর্যস্ত অবস্থায় ভারতের শিলংয়ে তার খোঁজ পাওয়া যায়। ভারতের শিলং থাকা অবস্থায় তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন।

শিলংয়ের কারাগারে বন্দি জীবন, নির্বাসনে থেকে দীর্ঘ আইনি লড়াই শেষে প্রায় ১০ বছর পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১১ আগস্ট নিজ মাতৃভূমিতে সালাহউদ্দিন আহমদের ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটে।

গত ৯ ফেব্রুয়ারি চকরিয়ায় ধানের শীষের পক্ষে শেষ নির্বাচনি সভায় সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, আমার বেঁচে থাকার কথা ছিল না। আমাকে গুম করা হয়েছিল হত্যার উদ্দেশে। আপনারা দোয়া করেছেন। রাব্বুল আলামিন আপনাদের মোনাজাত শুনেছেন এবং আমাকে বাঁচিয়ে রেখে নতুন জীবন দিয়েছেন। আমার এই নতুন জীবন, এই বর্ধিত হায়াত এ দেশের মানুষের সেবা করার জন্য। আমার জন্ম হয়েছে এ দেশের উন্নয়নের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য।

চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী বলেন, কক্সবাজার জেলাবাসীর জন্য আজকে গৌরবের দিন,আমরা একজন যোগ্য মানুষকে মন্ত্রী হিসেবে পেয়েছি। ইনশাআল্লাহ পুরো দেশের সাথে সালাহউদ্দিন আহমদের যোগ্য নেতৃত্বে আরো সমৃদ্ধ হবে আমাদের কক্সবাজার। 

ব্যক্তি জীবনে চার সন্তানের জনক সালাহউদ্দিন আহমদ এবং তার স্ত্রী হাসিনা আহমদ ২০০৮ সালের নির্বাচনে কক্সবাজার-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

প্রসঙ্গত, ১৯৭১ সালে স্বাধীনতার আগে পাকিস্তানের কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ছিলেন কক্সবাজারের সন্তান ফরিদ উদ্দিন আহমদ। তিনি কক্সবাজার সদর রামু আসনে বিএনপি থেকে নির্বাচিত সাবেক দুই সংসদ সদস্য খালেকুজ্জামান ও সহীদুজ্জামানের বাবা। 
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  সালাহউদ্দিন আহমদ    কক্সবাজার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close