রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ভালুকায় নবনির্বাচিত এমপির কঠোর হুশিয়ারি
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে পরিচিতি ও প্রথম মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

অনুষ্ঠানে প্রধান অতিথি সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, “ভালুকার মানুষের ওপর কোনো ধরনের অন্যায়, অত্যাচার বা অবিচার করে কেউ সম্পদ বৃদ্ধি করতে চাইলে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখা হবে না। ভালুকার মানুষের অধিকার নিয়ে কেউ খেলতে পারবে না। ক্ষমতার অপব্যবহার, প্রভাব খাটানো কিংবা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে সম্পদ গড়ার সুযোগ আর থাকবে না।”

তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে ভালুকার মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার ও অধিকার রক্ষা করা তার নৈতিক দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি সাধারণ মানুষের জমি, ব্যবসা-বাণিজ্য কিংবা ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। সর্বোপরি ভালুকাকে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসমুক্ত রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।”

সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, উপজেলা ইঞ্জিনিয়ার মো. মাহফুজুর রহমানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   নবনির্বাচিত   এমপি   হুশিয়ারি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close