রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
আত্মহত্যার চেষ্টাকে কেন্দ্র করে আগুনে দগ্ধ ৪
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকায় মাদকাসক্ত এক যুবকের আত্মহত্যার চেষ্টাকে কেন্দ্র করে আগুনে একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— শামসুল বিশ্বাস (৬৫), তার স্ত্রী মাফিয়াড়া বেগম (৫৫) এবং তাদের দুই ছেলে জনি বিশ্বাস (২৫) ও মাসুম বিশ্বাস (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শামসুল বিশ্বাসের এক ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি বাবার কাছে একটি প্রাইভেটকার কিনে দেওয়ার দাবি করেন, যাতে সেটি ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন। পরিবার এ প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। ছেলেকে বাঁচাতে মা, বাবা ও অপর ভাই ঘরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করলে তারাও দগ্ধ হন।

প্রথমে তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশিদ জানান, সন্ধ্যার দিকে চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের ড্রেসিং করা হয়েছে এবং দগ্ধের মাত্রা নির্ধারণের প্রক্রিয়া চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যার চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  আত্মহত্যা   চেষ্টা   আগুন   দগ্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close