শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
রাজবাড়ীর পাংশায় প্রতারণা মামলার আসামিসহ গ্রেফতার ৩
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৪ পিএম আপডেট: ১৮.০২.২০২৬ ১১:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা মডেল থানায় দায়েরকৃত প্রতারণা মামলার একজন আসামি ও জিআর ওয়ারেন্টভুক্ত দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে এক ভুক্তভোগী প্রতারণার শিকার হয়ে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করে অজ্ঞাতনামা ব্যক্তির বিভিন্ন নম্বরে মোট ৩ লাখ টাকা পাঠান। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ৯ ফেব্রুয়ারি পাংশা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৩)।

এ ঘটনায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) পাংশা থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি বালিয়াকান্দি উপজেলার বেরুলি গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম (৩০)কে গ্রেফতার করে।

এ ছাড়া একই দিন জিআর ওয়ারেন্টভুক্ত আসামি পাংশা পৌর এলাকার দক্ষিণ নারায়নপুর গ্রামের মো. আবু সিদ্দিকের ছেলে মো. জয়নাল মন্ডল (৪০) এবং মাগুড়াডাঙ্গী গ্রামের মৃত হাবু কুন্ডুর ছেলে সিতাঙ্গ কুমার কুন্ডু (৩৭)কে গ্রেফতার করা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close