শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
টঙ্গীতে মাদকসহ ৪ নারী গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে পেটের সঙ্গে বিশেষ কায়দায় বেঁধে ফেন্সিডিল পাচারের সময় চার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন নতুন বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) রাকিব হাসান।

গ্রেফতারকৃতরা হলেন— রাবেয়া বেগম (২৫), বেলী আক্তার (২৪), লিমা খাতুন (২২) ও শিখা খাতুন (২৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টঙ্গী নতুন বাজার এলাকায় মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান চলাকালে টঙ্গী থেকে নরসিংদীগামী সড়কে একটি অটোরিকশায় থাকা চার নারীকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। এ সময় তাদের প্রত্যেকের পেটের সঙ্গে স্বচ্ছ স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় পেঁচিয়ে রাখা মোট ১৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের টঙ্গী পূর্ব থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close