শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আত্রাই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে। ২১ ফেব্রুয়ারি বাদ আসর সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। স্কুল-কলেজ ও সরকারি অফিস-আদালতে অর্ধনমিত পতাকা উত্তোলন করা হবে।

এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে র‍্যালি, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও ভ্রাম্যমাণ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম বলেন, ২১ ফেব্রুয়ারি ২০২৬ উদযাপনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে রাজনৈতিক মতবিরোধ ভুলে দেশের স্বার্থে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো.আব্দুল জলিল চকলেট, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামান, শিক্ষা কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, নির্বাচন সহকারী কর্মকর্তা ইমরান হাসান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  আত্রাই   মাতৃভাষা   সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close