রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
আইনশৃঙ্খলা রক্ষায় রমজানে তৎপর প্রশাসন : ইউএনও
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রমজানের পবিত্রতা, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাসহ দ্রব্যমূল্যের বাজার দর স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে। সকল সচেতন মহলকে সজাগ থেকে অপরাধ নির্মূলে প্রশাসনের সঙ্গে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা সভাকক্ষে সকালে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও মিজ্ নূরজাহান আক্তার সাথী তিনি তার বক্তব্যে এসব কথা বলেন। 

এসময় তিনি আরোও বলেন, উপজেলা শহরে যানযট, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, ডাকাতি, চুরিসহ নানা অপরাধ ঠেকাতে প্রশাসন বদ্ধ পরিকর। সেই সাথে শিক্ষার মানোন্নয়ন ও নিয়মিত উপজেলার সকল বাজার পরিদর্শনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরিশেষে উপরোক্ত বিষয়ে সমাধানকল্পে বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

সভায় আরো বক্তব্যে দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, থানার ওসি নূরুস সালাম সিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান, ইসলাম ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী, পাইস্কা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমানসহ অন্যান্যরা।

পরে, উপজেলার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  আইনশৃঙ্খলা   রমজান   ইউএনও   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close