রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে র‍্যাব পরিচয়ে ছিনতাই অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাব ও ডিবি পরিচয়ে ছিনতাই ও ডাকাতির অভিযোগে সজীব ভূঁইয়া ওরফে বাবু (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলির খোসা ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সজীব ভুঁইয়া ওরফে বাবু পঞ্চগড় জেলার বোয়ালমারী এলাকার দুলাল ভুঁইয়ার ছেলে। সে জালকুড়ি মাইছপাড়া এলাকায় বসবাস করতো।

সজীব ভূঁইয়া দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় ভুয়া র‍্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি চালিয়ে আসছিল। তার নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। বিভিন্ন জায়গায় নিজেকে কখনো পুলিশ বা র‍্যাবের সোর্স, আবার কখনো ডিবি বা র‍্যাবের কর্মকর্তা পরিচয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করত সে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ   র‍্যাব   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close