শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ : শিক্ষা প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৫ পিএম

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘শিক্ষাকে আর খরচের খাত বা হিসেবে দেখবে না। শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানবসম্পদের মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প।’

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে শিক্ষা প্রতিমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না। আমরা শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়ব।’

এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

প্রেস ব্রিফিংয়ে শিক্ষা খাতের ১২টি পয়েন্টে মন্ত্রণালয়ের নীতিগত এজেন্ডা তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন হিসেবে বাজেটের এনভেলপ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। 

এছড়াও উন্নয়ন বাজেটের সঠিক বাস্তবায়ন ও ব্যবহার নিশ্চিত, উন্নয়ন ব্যয়কে অগ্রাধিকার, ওয়ান টিচার ওয়ান ট্যাব, তৃতীয় ভাষা শিক্ষার গুরুত্ব ও বাস্তবায়ন, স্কুলগুলোকে ইনোভেশন স্পেস বানানো, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, শৃঙ্খলা ও ট্যালেন্ট বৃদ্ধির জন্য খেলাধুলা বাধ্যতামুলক করাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শিক্ষা   রাষ্ট্র   শিক্ষা প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close