রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শনিবার মৌলভীবাজারে আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১২ পিএম
মন্ত্রী আরিফুল হক। ছবি: প্রতিবেদক

মন্ত্রী আরিফুল হক। ছবি: প্রতিবেদক

আগামী শনিবার (২১ ফেব্রুয়ারি) একদিনের সফরে মৌলভীবাজার আসছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার সকাল ৯টায় সিলেটস্থ নিজ বাসভবণ থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে সড়কপথে যাত্রা করবেন তিনি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত মন্ত্রীর সফরসূচি থেকে জানা যায়, শনিবার সকাল ১১টায় মৌলভীবাজার সদর উপজেলার বাহরমর্দন এলাকায় সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত করবেন, বেলা ১২টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদ্রাসা পরিদর্শন ও বরুণার পীর শায়খুল হাদিস আল্লামা মুফতব রশীদুর রহমান ফারুক বর্ণভীর সাথে সৌজন্য সাক্ষাত করবেন, দুপুর আড়াইটায় কমলগঞ্জে তার দাদা-দাদীর কবর জিয়ারত করবেন, বেলা সাড়ে ৩টায় কমলগঞ্জ থেকে সিলেটে নিজ বাসভবণের উদ্দেশ্যে সড়কপথে তিনি যাত্রা করবেন।

এদিকে মন্ত্রীর নির্ধারিত সফরকে ঘিরে সংশ্লিষ্ট প্রশাসন ও আয়োজক সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। 

প্রশাসনের কর্মকর্তারা জানান, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর দিনব্যাপী কর্মসূচি সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনিক সকল প্রস্তুতি রয়েছে।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সিলেট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী। এরপর মঙ্গলবার তিনি শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close