সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
মোংলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কঠোর ভ্রাম্যমাণ আদালত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোংলা উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ সংরক্ষণে কঠোর অবস্থান গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় মোংলা উপজেলার প্রধান কাঁচাবাজার, কলাবাজার ও বিভিন্ন পাইকারি আড়তে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ। 

বাজারে অস্থিরতা রোধ, কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধ এবং আসন্ন পবিত্র রমজানকে কেন্দ্র করে অযৌক্তিক মূল্যবৃদ্ধি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনিয়মে জড়িত ৫ ব্যবসায়ীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানে বাজারের সার্বিক পরিবেশ, মূল্যতালিকা প্রদর্শন, পণ্যের সংরক্ষণব্যবস্থা এবং নির্ধারিত দামে বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একাধিক ব্যবসায়ী নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়, মূল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শনে গাফিলতি এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হন। প্রাথমিকভাবে সতর্কীকরণ শেষে সংশ্লিষ্ট অপরাধে দায়ী প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে দণ্ড আরোপ করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর প্রাসঙ্গিক ধারায় ৫টি পৃথক মামলায় ৫ ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

প্রশাসন জানায়, বাজারে শৃঙ্খলা রক্ষা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে আইন প্রয়োগে কোনো প্রকার শৈথিল্য প্রদর্শন করা হবে না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ বলেন, ‘পবিত্র রমজানকে কেন্দ্র করে যাতে অসাধু ব্যবসায়ী চক্র কৃত্রিমভাবে মূল্যবৃদ্ধি বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।’ বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

অভিযান চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোংলা থানা পুলিশ-এর একটি দল সহযোগিতা প্রদান করে। 

উপজেলা প্রশাসনের এ কঠোর অবস্থানে সচেতন মহল সন্তোষ প্রকাশ এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতকরণে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  মোংলা   পণ্য   আদালত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close