শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ফেনীতে রোজার বাজারে স্বস্তি
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ফেনীতে এবারের রোজার বাজারে দাম সহনীয় থাকায় স্বস্তিতে কেনাকাটা করছেন ক্রেতারা। দুই একটি ছাড়া স্বাভাবিক দামে বিক্রি হচ্ছে ছোলা, বেসন ও ইসুপগুলের ভুসিসহ নানা সামগ্রী। 
 
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ফেনী শহরের বড় বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
 
বিক্রেতারা জানান, কেজিপ্রতি ছোলা বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়, মুড়ি ৭৫ থেকে ৮০ টাকায়, বেসন ৮০ থেকে ১০০ টাকায় ও চিনি বিক্রি হচ্ছে ৯৮ থেকে ১শ টাকায়। গত দুই সপ্তাহ আগেও একই দামে এসব পণ্য বিক্রি হয়েছে। 
    
মেসার্স সীমান্ত স্টোরের প্রোপ্রাইটর দেলোয়ার হোসেন সোহেল জানান, দুই একটা ছাড়া রোজায় কোন দ্রব্যের দাম বাড়েনি। যসেব দ্রব্যের দাম বড়েছেে সগেুলোও ৫ থেকে ১০ টাকার বেশি বাড়েনি। আগের দামেই বিক্রি হচ্ছে।

মেসার্স অহিদের রহমানের প্রোপ্রাইটর কাজী জাকির হোসেন জানান, পবিত্র মাহে রমজানে চাল বাজারে কোন পরিবর্তন আসেনি। চালের দাম আগের মতো স্বাভাবিক রয়েছে।

ফেনী বড় বাজারে ফুটপাতে ট্যাংক বিক্রি করা মোহাম্মদ ইউসুফ জানান, ৫০০ গ্রামের মজারটা ১৫০ টাকা, অরেঞ্জেরটা ১৭০ টাকা ও ম্যাংগোরটাও ১৭০ টাকা বিক্রি করতেছি।
  
তবে কিছুটা বেড়েছে পেঁয়াজ ও শসার দাম। পেঁয়াজ কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। শসা ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এছাড়া খেজুর বিক্রি হচ্ছে প্রকারভেদে ২০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত।
  
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:   রোজার বাজার    ফেনী   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close