শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও স্লোগান
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁয় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং অবস্থান নিয়ে স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
 
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে শহরের সরিষাহাটির মোড় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দলীয় ও জাতীয় পতাকা টানিয়ে রেখে সেখান থেকে সরে যায় তারা। পরে এ সংক্রান্ত একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে গিয়ে পতাকাগুলো জব্দ করে সদর থানা পুলিশ।

ছড়িয়ে পড়া ভিডিওতে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনসহ আওয়ামী অঙ্গ সংগঠনের ৫ জন নেতাকর্মীকে স্লোগান দিতে দেখা যায়।
 
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, ‘ভোরে রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগে জাতীয় ও দলীয় পতাকা টানিয়ে রেখে গিয়েছিলো আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে ঘটনাস্থলে গিয়ে পতাকাগুলো জব্দ করা হয়েছে।’
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  নওগাঁ    আওয়ামী লীগ    পতাকা উত্তোলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close