সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
আগৈলঝাড়ায় চিকিৎসক সংকটের অবসান
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দীর্ঘদিনের চিকিৎসক সংকটের অবসান ঘটিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)-এর অধীনে নিয়োগপ্রাপ্ত ৮ জন নবনিযুক্ত চিকিৎসক বৃহস্পতিবার যোগদান করেছেন। এতে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তির ছোঁয়া লেগেছে, মুখে ফুটেছে হাসি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আয়োজিত নান্দনিক ও আন্তরিক অনুষ্ঠানে নতুন চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।

প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব। উপস্থিত ছিলেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শিশির কুমার গাইন, এমওডিসি মিলন হালদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং নবনিযুক্ত চিকিৎসকবৃন্দ।

ফুলের তোড়া, উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়। দীর্ঘ প্রতীক্ষার পর এই যোগদানে স্থানীয়রা স্বাস্থ্যসেবা নিয়ে নতুন আশাবাদী হয়ে উঠেছেন। অনেকে বলছেন, এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা আরও সহজলভ্য ও মানসম্পন্ন হবে। 

উল্লেখ্য, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে সারাদেশে হাজার হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান। এর অংশ হিসেবে আগৈলঝাড়ায় এই যোগদান উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অনুষ্ঠান শেষে নবনিযুক্ত চিকিৎসকরা তাদের দায়িত্ব পালন শুরু করেন এবং স্থানীয় জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  চিকিৎসক   সংকট   অবসান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close