মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
জাতীয়
আমি জনগণের সেবক : ধর্মমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, ‘আমি জনগণের সেবক। জনগণের সেবক হিসেবে কাজ করব। প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি তার মর্যাদা রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাল্লাহ।’

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
 
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, ‘আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এদেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। এ সাম্প্রদায়িক সৌহার্দ্যকে আমরা আরো নিবিড় ও অটুট করতে চাই। সকলের ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’
 
ধর্মমন্ত্রী বলেন, ‘রাসুল (সা.) বলেছেন- অমুসলিমদের জানমাল ও ইজ্জত তোমাদের কাছে আমানত, আর যে আমানতের খেয়ানত করলো সে তো মুসলমানই থাকলো না। মহানবী (সা.) এর এই হাদিসের অনুসরণে সরকার সকল মানুষের জানমালের নিরাপত্তা বিধানে সম্ভাব্য সকল ধরনের উদ্যোগ গ্রহণ করবে।’

ফেডারেশন অফ প্রোটেস্টান চার্চেস ইন বাংলাদেশের চেয়ারম্যান বিশপ ফিলিপ পি অধিকারী নেতৃত্বে এ সময় অন্যান্যের মধ্যে অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম, মো. আইয়ুব আলী সেখ ও মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  জনগণের সেবক    ধর্মমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close