শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার আইনে জরিমানা
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
      
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ১ম রমজান বিকালে উপজেলার আলেকজান্ডার বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
    
এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিত্য পণ্য দ্রব্যের মূল্য ঊর্ধগতি রোধে মুদি দোকান ও কাঁচা বাজার সহ বেশ কয়েকটি দোকানে অভিযান চালান। মূল্য তালিকা সঠিক ব্যবহার ও মূল্য তালিকা না থাকায় ভাই ভাই স্টোর ও হাজী আবদুল কাইয়ুম স্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৪ হাজার ৫ শত টাকা জরিমানা করেন। 
 
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন নিপা। 
 
অভিযান শেষে তিনি দৈনিক খোলা কাগজকে বলেন, ‘রমজানকে ঘিরে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কারসাজি করছে। ভোক্তা অধিকার আইনে তাদেরকে জরিমানা করা হয়েছে। এরকম অভিযান অব্যাহত থাকবে।’
 
কেকে/এসএএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close