শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
শিবচরে যাত্রীবাহী বাসে ধাক্কা, সুপারভাইজারসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মাদারীপুরের শিবচরে একটি যাত্রীবাহী বাসের পেছনে অন্য একটি বাসের ধাক্কায় হেলপার ও সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাচটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আকাশ সরদার (৩১) ও ইউনুস মোল্লা (৪০)। আকাশ স্টার এক্সপ্রেস বাসের হেলপার এবং ইউনুস একই বাসের সুপারভাইজার ছিলেন। তাদের দুজনের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত স্টার এক্সপ্রেস ও খান পরিবহন নামের দুটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে মাদারীপুরের ভাঙার দিকে যাচ্ছিল। কুতুবপুর সীমানা এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে স্টার এক্সপ্রেস বাসটি খান পরিবহন বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে স্টার এক্সপ্রেসের হেলপার আকাশ সরদার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় সুপারভাইজার ইউনুস মোল্লাকে শিবচর সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের শিবচর সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করেছে শিবচর হাইওয়ে থানা-পুলিশ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close