শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
মনোহরগঞ্জে ইফতার সামগ্রী ও গরুর মাংস বিতরণ
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাটিরপাড় পূর্বপাড়া সমাজকল্যাণ সংস্থার (এইচ.পি সমাজকল্যাণ সংস্থা) উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও দুই শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও গরুর মাংস বিতরণ করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পহেলা রমজান সকালে উপজেলার স্থানীয় নূরানী মাদ্রাসা মাঠে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা সাঈদ আহমদ, সভাপতি আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, সহ-কোষাধ্যক্ষ মিনার হোসেন, সদস্য আমানুল্লাহ ও মাসুমসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রবাসীদের অর্থায়ন এবং এলাকার যুবকদের সমন্বয়ে পরিচালিত এই সমাজকল্যাণ সংস্থা সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক। মানবিক দায়বদ্ধতা থেকেই প্রতি বছর পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়।

ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  মনোহরগঞ্জ    ইফতার সামগ্রী   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close