শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
জাতীয়
শিগগিরই যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫১ এএম আপডেট: ২০.০২.২০২৬ ১:৫৪ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম এমনটাই জানিয়েছেন।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর যমুনায় ওঠার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার কাজ সম্পন্ন হবে, যা তার ব্যক্তিগত পছন্দ ও কাজের প্রয়োজন অনুযায়ী পরিকল্পিত। যত তাড়াতাড়ি সম্ভব প্রধানমন্ত্রীর যমুনায় ওঠার সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রক্রৌশলী খালেকুজ্জামান চৌধুরী জানান, ‘যখন প্রধানমন্ত্রী ভবনে উঠবেন, তখন তার ডিজাইন অনুযায়ী কিছু সংস্কার কাজ করার প্রয়োজন হবে। প্রধান উপদেষ্টা থাকার সময় কিছু সংস্কার করা হয়েছিল, তবে প্রধানমন্ত্রীর আগমনের আগে আরও কিছু কাজ সম্পন্ন করতে হবে।’

নিরাপত্তা ও পরিবেশের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, যমুনা ভবনকে শুধু প্রধানমন্ত্রীর বাসস্থান হিসেবে নয়, বরং গুরুত্বপূর্ণ সরকারি বৈঠক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডের জন্যও ব্যবহার করা হবে। তাই নিরাপত্তার দিকটি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে। রমনা বিভাগের পুলিশ প্রধানমন্ত্রীর যমুনায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী তারেক রহমান   যমুনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close