শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
সুন্দরগঞ্জে ওয়ার্ড সদস্যের বাড়িতে পুলিশের তল্লাশির অভিযোগ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহিদুল ইসলামের বাড়িতে পুলিশের তল্লাশির অভিযোগ এনে ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে নিজ বাড়ির উঠানে সংবাদ সম্মেলন করে জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তার স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ স্থানীয় অর্ধশতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমি এলাকায় জনকল্যাণ, স্থানীয় উন্নয়ন ও মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত আছেন।’

তার দাবি, সুন্দরগঞ্জ থানায় তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা আইনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ নেই।

জাহিদুল ইসলাম অভিযোগ করেন, গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফসহ কয়েকজন পুলিশ সদস্য তার অনুপস্থিতিতে তার বাড়িতে আসেন। এ সময় ঘরের বেড়ায় ধাক্কাধাক্কি ও ডাকাডাকি করা হয়। শব্দ শুনে তার স্ত্রী ও দুই সন্তান জানালা দিয়ে পুলিশ উপস্থিতি দেখতে পান।

জাহিদুল ইসলামের ভাষ্যানুযায়ী, তার স্ত্রী পুলিশের আসার কারণ জানতে চাইলে তারা নিজেদের থানার লোক পরিচয় দিয়ে গেট খুলতে বলেন। পরে তারা জোরপূর্বক বাড়িতে ঢুকে শয়নকক্ষ ও গোয়ালঘরসহ কয়েকটি কক্ষ তল্লাশি চালান। 

তবে, কোনো আলামত বা আপত্তিকর কিছু না পেয়ে চলে যান বলে তিনি দাবি করেন।

পরে বিষয়টি জানতে পেরে আব্দুল লতিফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি থানায় আসার কথা বলেন বলে অভিযোগ করেন জাহিদুল ইসলাম।

এ ঘটনায় তিনি নিজেকে অসম্মানিত বোধ করছেন উল্লেখ করে বলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া যেত। ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য হিসেবে প্রয়োজন হলে চেয়ারম্যানের মাধ্যমে বা সরাসরি ফোনে তাকে ডাকা যেত বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে আব্দুল লতিফ বলেন, ‘ওই এলাকা দিয়ে মাদক চোরাচালান হচ্ছে খবর পেয়ে আমরা সেখানে অভিযানে যাই। এরপর আমরা সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যের সাথে কথা বলার জন্য তার বাড়িতে গিয়েছি। সেখানে তল্লাশি করা বা অন্য কোন উদ্দেশ্য ছিল না।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সুন্দরগঞ্জ   ওয়ার্ড সদস্যে   পুলিশের তল্লাশি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close