শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বগুড়ায় লাশ নিয়ে মহাসড়ক অবরোধ, যানবাহন চলাচল বন্ধ
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৩ পিএম আপডেট: ২০.০২.২০২৬ ২:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহতের ঘটনায় লাশ নিয়ে ঢাকা–বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বগুড়া শহরতলীর বেতগাড়ি এলাকায় অবরোধ করা হয়। এ কারণে মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করলে অবরোধ প্রত্যাহার করা হয়।

জানা গেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বেতগাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে একই পরিবারের চারজন আহত হন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় চামেলী খাতুন নামের একজন মারা যান। গুরুতর আহত হন আরও একজন।

চামেলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শুক্রবার সকালে তার লাশ নিয়ে বেতগাড়ি লিচুতলা বাইপাস মোড়ে অবস্থান নেন স্থানীয় বাসিন্দারা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

তাদের দাবি, ঝুঁকিপূর্ণ এই মোড়ে দ্রুত ফ্লাইওভার নির্মাণ করতে হবে এবং নিহত ও আহত পরিবারের পাশে দাঁড়াতে হবে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন।

তিনি উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন এবং দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি জেলা প্রশাসন ও সড়ক বিভাগের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলেও জানান। আহত শিশুসন্তানের চিকিৎসার জন্য তিনি ২০ হাজার টাকা সহায়তা দেন।

এ আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করা হয়। তবে দ্রুত ব্যবস্থা না নিলে আবারও কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বগুড়ার হাইওয়ে পুলিশের সুপার আবু তোরাব মো. শামসুর রহমান জানান, ওভারপাস নির্মাণের ব্যাপারে স্থানীয়রা দাবি জানিয়েছেন। আমরা এ ব্যাপারে আলোচনা করবো।

তিনি বলেন, জনগণেরও সচেতনতা বাড়াতে হবে। হাইওয়ে দিয়ে অটোরিকশা চলাচল বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   অবরোধ   যানবাহন   চলাচল বন্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close