শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
পাংশায় তালা ভেঙে মুদি দোকানে চুরি
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় গভীর রাতে তালা ভেঙে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে।


শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে সকাল ৭টার মধ্যে যেকোনো সময় উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর বাজারে এ চুরির ঘটনা ঘটে।


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কলিমহর ইউপির লাহেরী রঘুনাথপুর গ্রামের সানাই খাঁর ছেলে মো. আলামিন জানান, তার দোকানের শাটারের তালা ভেঙে অজ্ঞাতনামা চোর বা চোরেরা দোকানে প্রবেশ করে বিভিন্ন কোম্পানির প্রায় ১৯ হাজার টাকার সিগারেট, প্রায় ১৬ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড এবং প্রায় ৪০ হাজার টাকার কসমেটিকস সামগ্রীসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এতে তার মোট প্রায় ৭৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।


এ ঘটনায় তিনি পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।


এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  দোকান   চুরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close