শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
বুড়িচং প্রেস ক্লাবের উদ্যোগে কাপড় বিতরণ
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০২ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লার বুড়িচংয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় নামাজিদের মাঝে প্রেস ক্লাবের উদ্যোগে লুঙ্গি, গামছা ও টুপি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার অসহায় মুসল্লিদের মাঝে নামাজের জন্য প্রয়োজনীয় এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।

তিনি এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, “সমাজের বিত্তবান ব্যক্তি ও সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।”

বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি এবং বুড়িচং বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু মোল্লা, দপ্তর সম্পাদক মো. শাফি, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক ফয়েজ আহমদ এবং সদস্য কিবরিয়া, মো. মহিউদ্দিন ও মোহাম্মদ মারুফসহ অন্যান্য সদস্যরা।

বিতরণ অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত আলোচনায় অতিথিবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও প্রেস ক্লাবের কল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বুড়িচং প্রেস ক্লাব   উদ্যোগ   কাপড় বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close