শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
শিবচরে ক্রেতা সেজে বাজারে অভিযান চালালেন ম্যাজিস্ট্রেট
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে মাদারীপুরের শিবচর বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ছদ্মবেশ ধারণ করে ক্রেতা সেজে আগে বাজার ঘুরে পরে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মাছ, মাংস, ফল, মুদিসহ ৭টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সব ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলার শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বোরকা পরিধান করে ছদ্মবেশে ক্রেতা সেজে শিবচর পৌর বাজারের মাছ, মাংস, মুদি, ফলসহ বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিভিন্ন অনিয়ম দেখতে পান। পরে তিনি ছদ্মবেশ ত্যাগ করে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া, খাসি ও ছাগীর মাংস একই দামে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিন বাকি ব্যবসায়ীদের সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, “আমি ছদ্মবেশ ধারণ করে প্রথমে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি। এদিন কয়েকটি দোকানে জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  অভিযান   ম্যাজিস্ট্রেট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close