শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
সিরাজগঞ্জে মাছবাহী নসিমনের ধাক্কায় শিশু নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে মাছবাহী শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের চাপায় তাবাসসুম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের রৌহাদহ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত তাবাসসুম চৈত্রহাটি গ্রামের তফিস উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, সলঙ্গার রৌহাদহ বাজারের পাশে একটি বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজছিল। এ সময় ওই দুই শিশু দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করলে তাড়াশগামী মাছবোঝাই একটি নসিমন পেছন দিক থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবাসসুম মারা যায়।

পরে স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় স্থানান্তর করা হয়।

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ কবির জানান, দুর্ঘটনার পর নসিমনটি সড়কের পাশের একটি ক্ষেতে ফেলে রেখে চালক পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা গাড়িতে থাকা মাছ নিয়ে যায়। নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

কেকে/এল এ


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   মাছবাহী   নসিমন   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close