শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ইমামের
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৫ পিএম আপডেট: ২০.০২.২০২৬ ৩:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে ফজরের নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নামে এক ইমাম নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে।

তিনি কিশোরগঞ্জ সদর মডেল থানা মসজিদের পেশ ইমাম ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়িয়ে মসজিদ থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা। এ সময় জেলা জজ কোর্টের সামনে সড়কে রাখা নির্মাণাধীন ড্রেনের বালুতে অটোরিকশার চাকা পিছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ইমাম ও অটোরিকশাচালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এ সময় পথচারীরা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন।

তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আহত অটোরিকশাচালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার বিকাল ৩টায় নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞার সঙ্গে ফোনে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহত ইমামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   দুর্ঘটনা   ইমাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close