শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
সাঘাটায় বুয়েট ৮৮ ক্লাবের উদ্যোগে রমজান ফুড প্যাকেজ বিতরণ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪২ পিএম আপডেট: ২০.০২.২০২৬ ৩:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পবিত্র রমজানকে সামনে রেখে মানবিক উদ্যোগ নিয়েছে ঢাকার বুয়েট ৮৮ ক্লাব। ক্লাবটির উদ্যোগে হতদরিদ্র ২০টি পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুল তাইড় গ্রামে বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছে।

প্রায় দুই হাজার টাকা মূল্যের প্রতিটি ফুড প্যাকেজে ছিল—চাল ১৫ কেজি, ডাল ১০ কেজি, ভোজ্য তেল ১ লিটার, পেঁয়াজ ১ কেজি, লবণ ১ কেজি, মুড়ি ১ কেজি, ছোলা ১ কেজি, খেজুর আধা কেজি, চিনি ১ কেজি ও ডিম ১২টি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যাকেজ বিতরণ করেন খামার ধনারুহা দাখিল মাদ্রাসার সহকারী সুপার আ ফ ম ওহিদুজ্জামান স্বপন। 

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রমজান উপলক্ষে এমন সহায়তা পেয়ে উপকারভোগী অসহায় পরিবারগুলো সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। 

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:   বুয়েট ৮৮ ক্লাব    রমজান    ফুড প্যাকেজ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close