শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
কাজিপুরে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুইজনকে জেল
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৯ পিএম আপডেট: ২০.০২.২০২৬ ৪:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর চরে গোপনে ৮টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়ার সময় একটি চক্রকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৪০০ কেজি মাংস জব্দ করা হয়েছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মেঘাই নদী ঘাট এলাকায় যমুনা নদীর তীরে এ মাংস জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িত দুইজনকে দুই মাস কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়।

আটককৃতরা হলো নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ভাঙ্গা গ্রামের মৃত আরজুল্লার ছেলে কাউসার আলী পলাশ (৩৫) ও মৃত জয়নাল আবেদীনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।
   
কাজিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, ৮টি ঘোড়া জবাই করে ১১ বস্তায় প্রায় ৪০০ কেজি মাংস পরিবহনের সাথে জড়িত থাকায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১’-এর ৪ (১) নম্বর ধারা অনুযায়ী দুইজনকে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়। 
   
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের প্রাণি সম্পদ সম্প্রসারণ অফিসার মো. আব্দুল আহাদ, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ, পুলিশ পরিদর্শক আলী আকবর ও কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  কাজিপুর    ঘোড়ার মাংস   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close