শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
হরিরামপুরে পর্যটন শিল্প গড়ে উঠার সম্ভাবনা রয়েছে : মঈনুল ইসলাম
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৯ পিএম আপডেট: ২০.০২.২০২৬ ৪:৩৩ পিএম
ছবি : মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মঈনুল ইসলাম খান

ছবি : মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মঈনুল ইসলাম খান

মানিকগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সাংসদ মঈনুল ইসলাম খান শান্ত বলেছেন, ‘পদ্মার যেমন ভয়াল রুপ আছে, তেমনি এর নৈস্বর্গিক সৌন্দর্যও আছে। সেই নৈস্বর্গিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে হরিরামপুরে পর্যটন শিল্প গড়ে তোলা সম্ভব।’
 ‎    
‎শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে হরিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনগণের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন তিনি।
‎    
এ সময় মঈনুল ইসলাম আরও বলেন, ‘নির্বাচনে যা যা প্রতিশ্রুতি দিয়েছি, তা নিয়ে কাজ করা শুরু করবো। এখানে স্থায়ী বাঁধ নির্মাণ নিয়ে পানি সম্পদ মন্ত্রীর সাথে কথা বলবো। স্থায়ী বাঁধ হলে এখানে অনেক কিছুই করা সম্ভব হবে। এছাড়াও ঝিটকা বাজার উন্নয়ন নিয়েও বিশেষ পরিকল্পনা আছে, যা কাজের মাধ্যমে প্রকাশ পাবে।’
‎   
‎‎এ সময় উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধা, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা লাবলু প্রমুখ।
 ‎
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  হরিরামপুর    পর্যটন শিল্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close