রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সিরাজগঞ্জে আবর্জনার বিনিময়ে পাওয়া যাচ্ছে টাকা
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৪ পিএম আপডেট: ২০.০২.২০২৬ ৫:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জ শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ‘পরিষ্কার পরিচ্ছন্নতা’ প্রকল্প চালু করেছেন সিরাজগঞ্জের চেম্বার অব কমার্সের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিরাজগঞ্জ ধানবান্ধিস্থ মতি সাহেবের ঘাট জামে মসজিদ সম্মুখে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।

প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলার গরীব, অসহায় ও দুস্থরা কাজ করবে। এতে তারা পৌর শহরের রাস্তাঘাটে আর্বজনা-পলিথিন, গাছের পাতা ও বিভিন্ন ধরণের ময়লা ১টি ব্যাগ ভর্তি করে এনে দিলে পারিশ্রমিক হিসেবে ১শ’ টাকা পাবেন। কেউ যদি ৫টি ব্যাগ ভর্তি করে নিয়ে আসে, তবে ৫শ’ টাকা প্রদান করা হবে।

আব্দুল মালেক ও আব্দুর রাজ্জাকের কাছে ব্যাগ ভর্তি ময়লা হস্তান্তর করার সঙ্গে সঙ্গে টাকা প্রদান করা হচ্ছে। ব্যাগের ময়লা গ্রহণের পর তা পুড়িয়ে ফেলা হচ্ছে।

কাটাওয়াপদার মাসুদ বলেন, “প্রতি সপ্তাহে হাজী সাত্তার ভাই আমাকে আর্থিক সহযোগিতা করতেন। কিন্তু আজ শুক্রবার তিনি বললেন, যতগুলো আর্বজনার বস্তা দিব, প্রতি বস্তার জন্য ১শ’ টাকা পাব। আমি আজ ৮টি বস্তা আর্বজনা এনেছি, আমাকে ৮শ’ টাকা দিয়েছে।”

মতি সাহেবের ঘাট এলাকার সুন্দরী বেগম বলেন, “আমি শহর থেকে ৩ বস্তা পলিথিনসহ আর্বজনা এনেছি, আমাকে ৩শ’ টাকা দিয়েছে।”

জানা যায়, সিরাজগঞ্জ শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন হাজী আব্দুস সাত্তার। তার আন্তরিকতা, পরিশ্রম ও শহরের প্রতি গভীর ভালোবাসা আজ সিরাজগঞ্জবাসীর কাছে অনুপ্রেরণার নাম হয়ে দাঁড়িয়েছে। রাস্তা-ঘাট পরিষ্কার রাখা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরিতে তার অবদান সত্যিই প্রশংসনীয়।

দিনরাত পরিশ্রম করে তিনি প্রমাণ করেছেন—নিজ শহরকে ভালোবাসলে পরিবর্তন সম্ভব। তিনি শুধু একজন দায়িত্বশীল নাগরিক নন, বরং একজন সত্যিকারের শহরপ্রেমী মানুষ।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী আব্দুস সাত্তার বলেন, “প্রতি সপ্তাহে অসহায়, দুস্থ ও গরীবদের আর্থিক সহযোগিতা করে আসছি। সিরাজগঞ্জ শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে আর্থিক সহযোগিতার বদলে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রকল্প চালু করেছি। এই প্রকল্পে দুটি কাজ হচ্ছে: ১. অসহায়, দুস্থ ও গরীবদের পরিশ্রমের মূল্য প্রদান করা, ২. সিরাজগঞ্জ শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখা।”

তিনি আরও বলেন, “আসুন সিরাজগঞ্জ শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে আমরা সবাই সচেতন হই।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   আর্বজনা   বিনিময়   টাকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close