রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
আমার আব্বুই আদর্শ : জাইমা রহমানের হৃদয় থেকে বাবা তারেকের প্রতি শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪০ পিএম আপডেট: ২০.০২.২০২৬ ৫:৫৪ পিএম
ছবি : জাইমা রহমানের ফেবসুক থেকে সংগৃহীত

ছবি : জাইমা রহমানের ফেবসুক থেকে সংগৃহীত

ব্যক্তিগত অনুভূতির মাধ্যমে বাবা তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন তার কন্যা জাইমা রাহমন। ছোটবেলা থেকেই বাবার প্রতি ভরসা ও আস্থা তার জীবনকে প্রভাবিত করেছে। বাবার দেশপ্রেম, নিষ্ঠা ও নেতৃত্বগুণকে তুলে ধরে জাইমা রহমান আশা প্রকাশ করেছেন, এই গুণাবলির কারণে তার বাবা তারেক রহমান দেশের জনগণের কাছে সঠিকভাবে পরিচিত হবেন ও নেতৃত্বের এক অনন্য মর্যাদা অর্জন করবেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে জাইমা রহমান এসব কথা বলেন।

পোস্টের সাথে জাইমা রহমান তার ছোটবেলার ছবিও জুড়ে দিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট জাইমা রহমান বাবা তারেক রমানের কাঁধে চড়ে আছেন। তারেক রহমান তাকে নিয়ে হেঁটে যাচ্ছেন।

পোস্টে জাইমা রহমান লিখেছেন, ‘ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তাঁরাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।’

‘আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব‍্যক্তি- যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।’

জাইমা রহমান আরও লিখেছেন, ‘বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।’
 
‘আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ‍্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে, ইনশাআল্লাহ।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পরিশ্রম   নিষ্ঠা   দেশপ্রেম : জাইমা রহমান   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close