মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      ভূমিকম্পে কাঁপলো রাজধানী      
দেশজুড়ে
রাজবাড়ীতে এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন ছাত্রদল নেতা
রাজবাড়ী (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে প্রতিবছরের ন্যায় এবারও রাজবাড়ী সরকারি শিশু সদনে (শিশু পরিবার) এতিমদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেছেন ছাত্রদল নেতা রোমান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সরকারি শিশু সদনের ৭০ জন এতিম শিশু ও কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক মানুষকে নিয়ে ইফতার করেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।

ইফতার অনুষ্ঠানের পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি জনগণের কল্যাণে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের সাফল্য কামনা করা হয়।

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, “প্রতিবছর আমি প্রথম রমজানে এতিম শিশুদের সঙ্গে ইফতার করি। সেই ধারাবাহিকতা রক্ষায় এবার সরকারি শিশু সদনের এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছি এবং তাদের সুখ-দুঃখের কথা শুনেছি। ঈদের আগে ওদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করব, ইনশাল্লাহ। এছাড়া এই রমজানে ছিন্নমূল, অসহায় ও দুঃস্থসহ সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের সাথেও ইফতার করব।”

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল নেতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close